
নিজস্ব প্রতিবেদক | ০২ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব তাজুল ইসলাম তাজ সহ নওগাঁ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের গণআন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটি শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।